রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিনে মোড়ক পরিবর্তন করে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা সদর দক্ষিনে মোড়ক পরিবর্তন করে মেয়াদোত্তীর্ণ  বিস্কুট বিক্রির অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা
২১৪ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় একটি বেকারিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রং ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাতসহ একাধিক অনিয়ম ধরা পড়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

            গত সোমবার (১৪ই জুলাই) দুপুরে সদর দক্ষিণের যাত্রাপুর এলাকায় ‘রসনা বিলাস বেকারি’-তে এই অভিযান চালানো হয়।

            অভিযানে দেখা যায়, মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

            অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহায়তা করেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

            ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ওই প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This

COMMENTS