নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে চলছে আইসের অভিযান

সমগ্র যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ইমিগ্রেশন ক্র্যাকডাউন। নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানেও চলছে আইসের অভিযান। সিটিজেন ও গ্রিনকার্ডধারীসহ বৈধ অভিবাসীরাও চলার পথে হঠাৎ আইসের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। এ সময় তাৎক্ষণিকভাবে বৈধ অভিবাসী হিসাবে প্রমাণ দেখাতে না পারলে অনেককে আটক করে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয় আইনজীরা পরামর্শ দিয়েছেন যে, যেহেতু ইমিগ্রেশন ক্র্যাকডাউন চলছে- সবার উচিত এই অস্থির সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, এমনকী চলাফেরা নিয়ন্ত্রণ করা।  এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, ‘প্রত্যেক অভিবাসীর উচিত ইমিগ্রেশন সংক্রান্ত কাগজ বা প্রমাণপত্র সঙ্গে বহন করা। কোথাও আইস জিজ্ঞাসাবাদ করলে বৈধ কাগজপত্র দেখানো।

এতে হয়রানির আশঙ্কা কম হবে।’ তিনি আরো জানান, “যাদের সিটিজেনশিপ বা গ্রিনকার্ড নেই, তাদের উচিত সংশ্লিষ্ট কোনো আইনজীবীর ফোন নম্বর সঙ্গে রাখা, যাতে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পারেন। Ref: thikananews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *