রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
২১১ Views

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বিকেল ৪টা ৪২ মিনিটে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে বেলা তিনটার কিছু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। লাল-সবুজ রঙে সজ্জিত একটি বাসে করেই তিনি বাবার কবর জিয়ারতে যান। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার একই বাসে তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে গিয়েছিলেন।

আজও বাসের সামনের অংশে দাঁড়িয়ে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পথে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির কারণে তাঁর গাড়িবহর ধীরগতিতে চলতে থাকে।

সকাল থেকেই ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। কারও হাতে ছিল দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও পোস্টার।

বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমানের সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। উল্লেখ্য, ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Share This