
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। সফর শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
জানাজা অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সফরকালে ইরানের বিভিন্ন উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শোক প্রকাশের কর্মসূচিতেও স্পিকারের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর তত্ত্বাবধানের দায়িত্বও পালন করেন। পরে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে ইরানের বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাঁকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি দেশটির রাজনৈতিক, ধর্মীয় ও কৌশলগত নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com