
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। একই সঙ্গে তেহরান জানায়, প্রয়োজন হলে তারা আত্মরক্ষায় প্রস্তুত রয়েছে; আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি নাকচ করেননি।
এএফপি মাস্কাট থেকে এ তথ্য জানিয়েছে।
গত জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই প্রথমবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলো। ওই সংঘাতের সময়ই আগের দফার আলোচনা স্থগিত হয়ে যায়।
ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com