
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদুল আজহার ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে সবাইকে ঈদ মোবারক জানান।
বার্তায় তিনি বলেন, বছর ঘুরে আবারও পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর দ্বারে উপস্থিত হয়েছে। এই মহিমান্বিত উৎসব ত্যাগের শিক্ষা, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের বার্তা বহন করে। তিনি দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান এবং বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের এক অনন্য শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, গভীর বিশ্বাস ও আত্মত্যাগের ঘটনা মুসলিমদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশের পাশাপাশি বিশ্বের মুসলমানরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবার কোরবানি ও ইবাদত কবুল হয় এবং মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়।
শেষে তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ আমাদের জীবন শান্তি, কল্যাণ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তুলুন।”
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com