
সরকার বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তৎকালীন সরকারের পতনের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। সংশ্লিষ্টদের মধ্যে দুজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন, আর কয়েকজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান থাকায় তারা পলাতক বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের সময় অবসরে পাঠানো অনেক কর্মকর্তা পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছিলেন।
অবসরে পাঠানো ডিআইজিরা হলেন মোল্যা নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিয়ার রহমান, এস এম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান এবং মো. মনিরুজ্জামান।
এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার যাদের অবসরে পাঠানো হয়েছে তারা হলেন মো. বরকতুল্লাহ খান, এ টি এম মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুণ্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস এম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম এবং মাশরুকুর রহমান খালেদ।
এ তালিকায় একমাত্র পুলিশ সুপার হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আবদুল্লাহ আরেফকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে একাধিক দফায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com