
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস ডে পালিত হয়েছে। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ড অধীন¯’ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার আয়োজনে দিবসটি উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য হলো ‘অতন্দ্র্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস।’
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোঃ আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি) ফারজানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন, কর-অঞ্চল কুমিল্লার কর কমিশনার মোঃ আবদুস সোবহান, কর-অঞ্চল নোয়াখালীর কর কমিশনার শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান। প্রবন্ধ উপ¯’াপন করেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার যুগ্ম কমিশনার নিতীশ বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, আধুনিক রাষ্ট্র ব্যব¯’ায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দেশজ শিল্পের সংরক্ষণ, রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা রক্ষা, আত্মনির্ভরশীলতা জাতি গঠনে, রাজস্বের আহরণে কাস্টমসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় কমিশনারেটের সকল বিভাগ ও সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিরা উপ¯ি’ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com