
কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ হাজার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ সময় বিনামূল্যে ওষুধ, নতুন কাপড়, ফলদ ও বনজ গাছের চারা এবং নারীদের প্রয়োজনীয় স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার দিনব্যাপী এ আয়োজন করে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের একটি সামাজিক ও মানবিক প্ল্যাটফর্ম। উদ্যোক্তারা জানান, সারা দেশে তাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৪৬ হাজার সদস্য রয়েছেন এবং তারা নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মেডিকেল ক্যাম্পে ৬০ জন অভিজ্ঞ চিকিৎসক ও প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক অংশ নেন। সাধারণ ও বিশেষায়িত চিকিৎসাসেবার পাশাপাশি দন্ত চিকিৎসা, চক্ষুসেবা, বিনামূল্যে খৎনা এবং নাক-কান ফুটানোর ব্যবস্থাও রাখা হয়। চট্টগ্রাম থেকে আগত লায়ন্স ক্লাবের চিকিৎসকরাও চক্ষুসেবায় অংশ নেন।
এছাড়া সেবাগ্রহীতাদের মাঝে ৫ হাজার গাছের চারা ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের পরিবারকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী সায়মা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন ড. মো. হায়দার আলী, মু রেজা হাসান, মো. আনিসুজ্জামান এবং মো. ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. কামরুল ইসলাম মামুন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মঞ্জুর হোসেন বরাত।
এর আগে এই প্ল্যাটফর্ম ২০২১ সালে খাগড়াছড়ি এবং ২০২৩ সালে মিরসরাইয়েও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছিল।
এ আয়োজনে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি, কুমিল্লা পিপলস হাসপাতাল এবং গ্রামিকা।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com