
ষ্টাফ রিপোর্টার\ লাকসাম ও মনোহরগঞ্জ এই ২ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৭ হাজার ৩৭৩ জন। তম্মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার এবং মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার জন। ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে এখানে ৪৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখেছে প্রশাসন। এই আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে মাঠে রয়েছেন।
২০০৮ সাল থেকে ২০২৪ সাল দীর্ঘ সময় এই আসনটিতে সংসদ সদস্য ছিলো আওয়ামী লীগের প্রভাবশালী এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। ৫ই আগষ্ট পরবর্তী সময়ে দীর্ঘদিন অন্যহাতে থাকা আসনটি দখলে নেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। এই আসন থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। অপরদিকে, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ড. একেএম সরোয়ার উদ্দিন ছিদ্দিকী।
বিএনপি অধ্যুষিত বলে পরিচিত আসনটিতে বিএনপির মনোনয়ন জটিলতায় প্রথমে বিভক্তি ছিলো। দলের বিদ্রোহী হিসেবে প্রাথী হন সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল এম. আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা। ফলে দলের নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। অবশেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে সামিরা আজিম দোলা ধানের শীষের আবুল কালামকে সমর্থন দিয়ে যৌথভাবে প্রচারনায় নামে। এতে বিএনপির অস্বস্তি কেটে যায়।
বিএনপি প্রার্থী আবুল কালাম বলেন, এই আসনে দল এখন ঐক্যবদ্ধ। মুলতঃ এ আসনটি বিএনপির ঘাঁটি। বিগত ১৭ বছর ভোট দেয়াতো দূরের কথা; ভোটাররা কেন্দ্রে যেতে পারেনি। ২ উপজেলার মানুষ উজ্জিবিত। আমি বিশ্বাস করি এবার ভোটাররা সুষ্ঠু পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী সরোয়ার উদ্দিন ছিদ্দিকী ২০০৯ সালে লাকসাম উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আগে জনপ্রতিনিধিত্বে অংশগ্রহণ করায় লাকসাম-মনোগরগঞ্জে তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে বলে তিনি দাবি করেন।
দাঁড়িপাল্লার প্রার্থী সরোয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, আমি আগেও মানুষের সেবায় নিয়োজিত হবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আশা করি এবার সর্বোচ্চ পরিসরে সংসদ নির্বাচনেও এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়ী করবে।
এখানে উল্লেখ্য যে, বিএনপির মোঃ আবুল কালাম এবং জামায়াতের ছৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী ২ জনই লাকসাম উপজেলার বাসিন্দা। এক্ষেত্রে নতুন ভোটার এবং যে প্রার্থী মনোহরগঞ্জ উপজেলা থেকে বেশী ভোটে এগিয়ে থাকবেন তিনি জয়ের মালা গলায় পরবেন বলে সাধারন ভোটারদের ধারনা।
এই আসন থেকে ইসলামিক ফ্রন্ট প্রার্থী আলহাজ¦ আবু বকর ছিদ্দিক চেয়ার মার্কা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ¦ সেলিম মাহমুদ হাতপাখা, জাতীয় পার্টির প্রফেসর ড. গোলাম মোস্তফা নির্বাচনে লাঙ্গল প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com