
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার ছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি।
নিখোঁজ চারজনের মধ্যে তিনজন দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা একই বিদ্যালয়ে পড়াশোনা করে এবং একই গ্রামের বাসিন্দা। ঘটনার পরপরই চার শিক্ষার্থীর অভিভাবক বালিয়াডাঙ্গী থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে নিখোঁজ এক শিক্ষার্থী তার বাবার মোবাইল ফোনে কল করে জানায়, তারা সবাই ভালো আছে। তবে তারা কোথায় রয়েছে বা কেন বাড়ি ছেড়েছে—এ বিষয়ে কিছু না বলেই ফোনটি কেটে দেয়। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
স্বজনদের ভাষ্য, মেয়েদের কোনো খোঁজ না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। কী কারণে তারা একসঙ্গে নিখোঁজ হয়েছে, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
পুলিশ জানিয়েছে, চার শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে অভিযান চালানো হচ্ছে। তাদের নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com