
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে ঐতিহ্যবাহী মৌকারা দরবার শরীফ প্রাঙ্গণে প্রখ্যাত মুহাদ্দিস ও ওলিয়ে কামিল শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা অলিউল্লাহ (রহ.)-এর ২০তম ২ দিনব্যাপী ৮০তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল গত ১লা মার্চ বাদ যোহর থেকে শুরু হয়ে ২রা মার্চ ওয়াজ, দোয়া ও জিকির-আযকারের মধ্য দিয়ে শেষ হয়েছে। অতিথি হিসাবে যোগদান করেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী।
মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা মিলনমেলায় পরিণত হয়। দ্বিতীয় দিনে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন, আমীরে তাহরিকে খাতমে নুবুওয়াত বাংলাদেশ ও বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী। প্রথম দিনের প্রধান মেহমান ছিলেন, বিশিষ্ট আলেম ও বক্তা পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম।
এছাড়া সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ শাহ মো. মেছবাহুল ইসলাম লতিফী, মুফতি বদিউল আলম সরকার, মুফতি এইচ এম আনোয়ার মোল্লা, মুফতি সৈয়দ ছালেহ আহমাদ (মামুন) আল-হোসাইনী, মুফতি আলাউদ্দিন জিহাদী এবং মুফতি মোহাম্মদ মানজুর হোসাইন খন্দকারসহ দেশবরেণ্য বহু পীর-মাশায়েখ ও উলামায়ে কিরাম।
মাহফিলে সভাপতিত্ব করেন, মৌকারা দরবার শরীফের পীর সাহেব ও মৌকারা দারুসসুন্নাত ওয়ালীয়া কমপ্লেক্সের চেয়ারম্যান শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালিউল্লাহ। বক্তারা তাঁদের আলোচনায় কুরআন-সুন্নাহর আলোকে আখলাক, তাসাউফ, ঈমান-আকিদা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌকরা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ নেছার উদ্দিন অলিউল্লাহ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com