নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।
আজ এক শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। প্রিয়জন হারানোর অপূরণীয় বেদনায় থাকা পরিবারগুলোর প্রতি বাংলাদেশের মানুষের চিন্তা ও প্রার্থনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকৃতির এই কঠিন বিপর্যয়ের সময়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন হলে নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।
তিনি বন্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা জানান।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com