
বিএনপি সরকার শিক্ষকবান্ধব ও জনবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার অবসরকালীন ভাতা চালু করেছিল। পরবর্তী সরকার তা বন্ধ করে দেয়। সম্প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরকালীন ভাতার জন্য চার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
১১ সেপ্টেম্বর বিকেল ৫টায় দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে পৌর বিএনপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদের নিজেদেরই খোঁজ রাখতে হবে।
বিরামপুর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা. জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস রহমান, জেলা যুবদলের সদস্য ও বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাাড. মিঞা মোঃ শিরণ আলম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অঙ্গসংগঠনের পৌর নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় বিরামপুর পৌর বিএনপির নয়টি ওয়ার্ডের নেতা-কর্মী এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com