
প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং আধুনিক সরকারি ক্রয়প্রক্রিয়া (ব-এচ) বিষয়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩ দিনব্যাপী ‘ Training on Office, Financial Management & e-GP Tendering ’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কোর্স গত রোববার থেকে BIAM Foundation-এ শুরু হয়েছে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের উদ্যোগে এবং BIAM Foundation -এর তত্ত¡াবধানে আয়োজিত এ প্রশিক্ষণে এ বছর মোট ৬৬ জন অধ্যক্ষ ও কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারী দু’টি ব্যাচে অংশগ্রহণ করছেন।
গত রোববার BIAM Foundation -এর মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও BIAM Foundation -এর মহাপরিচালক মোঃ আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মোঃ আসিব আহসান এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় BIAM Foundation -এর অন্যান্য পরিচালক, কর্মকর্তা ও কর্মসহযোগীরাও উপস্থিত ছিলেন।
এ ধরনের প্রশিক্ষণ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। -ডা. মুহাম্মদ আব্দুল্লাহ
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com