ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নতুন ঠিকানা জাতীয় চিড়িয়াখানা

বিশ্বজুড়ে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে কোরবানি থেকে সরিয়ে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকেলে কেরানীগঞ্জ থেকে পুলিশি তত্ত্বাবধানে মহিষটিকে নিয়ে যাওয়া হয়, পরে এটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

গোলাপি ঢেউখেলানো চুল ও বিরল গড়নের কারণে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রায় ৬৮০ কেজি ওজনের চার বছর বয়সী মহিষটি নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা হয়েছিল।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটিকে প্রথমে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং বিশেষ পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মহিষটির বর্তমান মালিক মনিরুজ্জামান জানিয়েছেন, সরকার তাদের মূল্য পরিশোধ করবে অথবা বিকল্পভাবে কোরবানির জন্য অন্য পশু দেওয়ার কথাও জানিয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *