
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী সামরিক সংঘাত আরও তীব্র রূপ ধারণ করায় নতুন করে কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) টানা নবম রাতের মতো ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীও (আইআরজিসি) মার্কিন বাহিনীকে লক্ষ্য করে সিরিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক স্থানে পাল্টা জোরালো হামলা চালিয়েছে।
সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা সুসংহত করতে এবং বিশ্ব জ্বালানি পরিবহন সচল রাখতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পায়, যার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং যৌথ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয় আসছে।
ইরানের বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আইআরজিসি সিরিয়ার আল-তানফ অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযান নিয়ন্ত্রণকেন্দ্রে আকস্মিক হামলা চালিয়েছে। এছাড়া কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেও ইরানের বাহিনী হামলা পরিচালনা করেছে বলে দাবি করেছে তেহরান।
সংঘর্ষের প্রভাব পড়েছে মার্কিন মিত্র দেশগুলোতেও। কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করেছে বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বাজিয়ে নাগরিকদের নিকটস্থ নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে। এছাড়া জর্ডানও তাদের সীমানায় বেশ কিছু প্রক্ষেপিত ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা নিশ্চিত করেছে। দুই পক্ষেরই অব্যাহত এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে এক ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com