
মশক নিয়ন্ত্রণ ও নিধনের কৌশল শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের যেকোনো ডোবার পাশে সন্ধ্যার পর কয়েক ঘণ্টা দাঁড়ালেই মশক নিধনের নানা কার্যকর ও উদ্ভাবনী উপায় সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সংস্থাটির আরও পাঁচ কর্মকর্তার মশক নিধন সংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবটি পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফর প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “মশক নিধন শেখা বা পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার পর দুই-তিন ঘণ্টা ডোবার পাশে অবস্থান করলেই মশক নিয়ন্ত্রণে নতুন নতুন কার্যকর পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্য ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com