
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা জেলার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে রাশিদা বেগম (৪২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার (২৫শে জুন) দুপুরে মুরাদনগর উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাশিদা ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। দেলোয়ার হোসেন একটি হত্যামামলার আসামি। মামলার পর থেকেই সে পরিবার নিয়ে এলাকাছাড়া বলে জানিয়েছে স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম বিডিআর ও ইউপি সদস্য রহিম সরকার গ্রæপের মাঝে দ্ব›দ্ব চলে আসছিলো। কিছুদিন আগে রহিম সরকার গ্রæপের সদস্য মাওলা সরকারকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী রাশিদা বেগম তার পালিত গরুগুলো নেয়ার জন্য গত বৃহস্পতিবার এলাকায় আসেন। তার ৭টি গরু একটি পিক-আপে করে নিয়ে যাওয়ার সময় রহিম মেম্বার গ্রæপের সদস্য সামাদ, রশিদ, শিরিনাসহ ১৫/২০ জনের একটি দল তার গাড়ির গতিরোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার ২ মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে পুলিশের সহায়তায় রাশিদা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা সালাউদ্দিন বলেন, পূর্ব শত্রুতার কারণে আমার ভাগনিকে পিটিয়ে হত্যা করেছে। তার ২ মেয়ে তাকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে আহত করেছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com