
ষ্টাফ রিপোর্টার\ দেশে রমজানের পণ্যের কোনো সরবরাহ সংকট নেই। বরং আমদানি গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে। যে কারণে আসন্ন রমজানে পণ্যের দাম গত বছরের চেয়ে কম থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরি¯ি’তি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সং¯’াগুলোর প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপ¯ি’ত ছিলেন।
উপদেষ্টা বলেন, আমরা বর্তমান বাজারের ¯ি’তি নিয়েছি। উৎপাদন ও আমদানির পরিমাণগত বিশ্লেষণ করেছি। গত বছরের চেয়ে এ বছরের রমজানের বাজার আরও বেশি ¯ি’তিশীল থাকবে।
শেখ বশিরউদ্দিন বলেন, আমরা উৎপাদন ও আমদানির যে তথ্য দেখেছি, এটা বিশ্লেষণ করে দেখেছি, গড় আমদানির পরিমাণ বেড়েছে ৪০ শতাংশেরও বেশি। সামগ্রিকতার বিবেচনায় দেখেছি, বাজারের মূল্য ¯ি’তিশীল থেকে নিম্নগামী। আশা করছি, বাজার ¯ি’তিশীল থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হয়। তাছাড়া, ভোক্তা অধিদপ্তর যেসব পদক্ষেপ নেয় রমজানে এটা আরও গতিশীল করা হয়, জোরদার করা হয়। এ বছরও তাই করা হবে।
বাণিজ্য সচিব বলেন, আমরা আজকে মূলত রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের সরবরাহ ও মূল্য পরি¯ি’তি নিয়ে আমরা ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, ভোগ্যপণ্যের সরবরাহ পরি¯ি’তি স্বাভাবিক আছে। গত বছরের মতই আছে বা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম আছে মূল্য। কিš‘ সরবরাহ পরি¯ি’তি একই আছে।
ব্যবসায়ীরা আমাদেরকে আশ্বস্ত করেছেন মূল্য পরি¯ি’তি স্বাভাবিক থাকবে এবং সরবরাহ স্বাভাবিক থাকবে। আমরা গত বছরের মত একটা ভালো পরিবেশে পণ্যের যাতে অভাব না হয়, এমন একটা রমজান পেতে যা”িছ বলে আশা রাখছি বলে জানান মাহবুবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com