
নিজস্ব প্রতিনিধি\ ‘‘মানবতার সেবায়, ইনসাফের পথে’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সভাপতি মীর আবু বকর ছিদ্দিক চট্টগ্রামের বাঁশখালী এলাকায় বন্যায় মানবেতর জীবন যাপনকারীদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি লাকসাম উপজেলা শাখা ইসলামিক ফ্রন্ট এর নেতৃবৃন্দদের নিয়ে ত্রান সামগ্রী বিতরণের জন্য বাঁশখালী গিয়ে বন্যাত্বদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।
তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন, ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি আহসানুল আলম ও নগর সভাপতি লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, আব্দুল মালেক আশরাফী, আব্দুল্লাহ আল রেজা প্রমুখ।
মীর মোঃ আবু বকর ছিদ্দিক বলেন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সবসময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা সবাই মিলে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও অসহায় মানুষের পাশে থাকা, মানবতার সেবায় নিবেদিত থাকা, ইসলামের আদর্শে সমাজ গড়া, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার কাজ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com