নিজস্ব প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেল শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাসুল (সা.) প্রেমিকরা হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে পিকআপ এবং মিছিল সহকারে জশনে জুলুছে অংশগ্রহণ করেন। জুলুছটি পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রঃ) দরগাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে দৌলতগঞ্জ বাজারের ধান বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহŸায়ক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মোঃ আবু বকর ছিদ্দিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলার সাবেক সভাপতি মুফতি অধ্যক্ষ এম. এ তাহের আবেদী, মাওলানা এমদাদুল হক মোজাদ্দেদী, আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল হোসেন হেলালী, সাইফুল ইসলাম আল-কাদরী, মাওলানা আনোয়ার হোসেন সিরাজী ও মোঃ মহিউদ্দিনসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বিভিন্ন শ্রেনী-পেশার ধর্মপ্রাণ মানুষ।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা ও মানবিক মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছের আয়োজন করা হয়েছে। নেতৃবৃন্দ মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহŸান জানান।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com