
খান মোহাম্মদ রুবেল হোসেন\ লালমাই উপজেলার বাগমারা উওর ইউনিয়নের দুতিয়াপুর এলাকায় আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করার সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির এক দলীয় কর্মীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গত রোববার (১৮ই জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ আচরণ বিধি লঙ্ঘন দায়ে লালমাই উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা এ অর্থদন্ড করেন।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত লিফলেট বিতরণ করছিলেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ সময় ঘটনাস্থলেই তাকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন আরো জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com