প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ১০:২২ পি.এম
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছেন। এ বার্তায় চলমান যুদ্ধ সংক্রান্ত কোনো ধরনের ছবি বা ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
সেখানকার বাংলাদেশ দূতাবাস আজ ১লা এপ্রিল (বুধবার) সৌদির প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে যে, সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কতাবাণী প্রচার করা হয়েছে। মিসাইল বা ড্রোন প্রতিরোধ অথবা মিসাইল বা ড্রোন প্রতিরোধ করার পর মাটিতে পতিত হওয়া পরবর্তী যে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় এবং এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে।
এহেন প্রেক্ষাপটে সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য জোরালোভাবে সতর্কতা জারি হয়েছে। Ref: tbsnews.
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.