
ষ্টাফ রিপোর্টারঃ সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী। মঙ্গলবার হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
নিহতরা হলেন- শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের মো. আফরান আলী, অপরজন কাজীপুর সিরাজগঞ্জের মো. আবদুর রহমান ও রায়পুরা নরসিংদীর মো. হারুন-উর রশীদ। তারা ৩ জনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
চলতি বছর ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com