
দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে।
সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন ৪৫৮ জন। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১৯ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।
এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ হাজার ৬১৯ জন।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ৫১ জন মারা গেছেন। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যু হয়েছে।
অন্যদিকে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর ক্ষেত্রেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে প্রাণ হারিয়েছেন ১৮০ জন। এরপর রাজশাহীতে ৮২, সিলেটে ৫৩, চট্টগ্রামে ৪৪, ময়মনসিংহে ৩৮, বরিশালে ৩৪, খুলনায় ২১ এবং রংপুরে ছয়জনের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com