
ষ্টাফ রিপোর্টার\ সীমান্তে নজরদারি জোরদার ও নিয়মিত অভিযানের মাধ্যমে ২০২৫ সালে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বছরের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন ¯’ানে পরিচালিত অভিযানে মোট ১,৯০৮ কোটি ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ ও ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য। এছাড়া, ১ লাখ ৭১ হাজার ১৯০টি শাড়ি, ১ লাখ ২৬ হাজার ৭৭৯টি থ্রিপিস/শার্ট পিস/চাদর/কম্বল, ১ লাখ ৩৩ হাজার ৩৩৮টি তৈরি পোশাক, ১ লাখ ৫ হাজার ৩৭১ মিটার থান কাপড় এবং ৬৮ লাখের বেশি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
চোরাচালান তালিকায় আরো রয়েছে- ইমিটেশন গহনা, আতশবাজি, চিনি, চা পাতা, পেঁয়াজ, রসুন, জিরা, কাঠ, পাথর, কয়লা, সার ও বিভিন্ন প্রকার বীজ। পাশাপাশি জ্বালানি তেল, মোবাইল ফোন ও মোবাইল ডিসপ্লে, চশমা, চকলেট, গবাদিপশু এবং ১,৭০৮টি বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করা হয়েছে।
একই সময়ে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি এসএমজি, ১০টি রাইফেল, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ৪টি মাইন, ৭৯টি হাতবোমা, ৪০টি পেট্রোল বোমা, ১৭৮টি ককটেলসহ বিভিন্ন ধরনের গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী।
মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্যও উল্লেখযোগ্য। ২০২৫ সালে উদ্ধার করা হয়েছে ১ কোটি ৪৭ লাখের বেশি ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা, হেরোইন, কোকেন, এলএসডি, নেশাজাতীয় ট্যাবলেট, সিরাপ, বিভিন্ন ধরনের ওষুধ এবং বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন।
বিজিবি জানায়, একই সময়ে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২,৩৩৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪,২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭,৩৬৮ জন মায়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যব¯’া নেয়া হয়েছে। বিজিবি কর্তৃপক্ষের ভাষ্য, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরো জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com