![]()
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। গত বুধবার (৪ঠা ফেব্রæয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১, সিপিসি-২।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩রা ফেব্রæয়ারি রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কালাকচুয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আবির (৩০) ও মোঃ সজিব (২২) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের হেফাজত থেকে ৮০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ আবির (৩০) ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার কাঁচেরকোলঁ গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ সজিব (২২) কুমিল্লা কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের মোঃ শিপনের ছেলে।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com