👁 462 Views

চৌদ্দগ্রামে স্বেচ্ছায় ৩ সন্তানসহ দম্পত্তির ইসলাম ধর্ম গ্রহণ

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছায় ৩ সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল ও সোনালী দেবী নামের এক দম্পত্তি। গত বৃহস্পতিবার (২৮শে আগস্ট) রাতে উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদেরকে কালেমা পাঠ করান। এর আগে গত কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ইয়াসমিনের আদালতে ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা করেন। বর্তমানে শ্যামলের নাম মোঃ আবিদ উল্লাহ, সোনালী দেবীর নাম আরোহী জান্নাত, মেয়ে মনিষার নাম তাসনিম জান্নাত, তিশার নাম আরিশা জান্নাত ও ছেলে আয়ুস্মানের নাম মোহাম্মদ আনাস রাখা হয়েছে।

            জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা শ্যামল-সোনালী দম্পত্তি প্রায় ১০ বছর ধরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। বাসার পাশেই রয়েছে শ্যামলের সেলুন দোকান। ৯ বছর আগে তাদের দাম্পত্য জীবনে মেয়ে মনিষা জন্মগ্রহণ করে। মনিষার বয়স ৩-৪ বছর হলে পাশের মক্তব, মসজিদ, মাদরাসা ও কিন্ডার গার্টেনে পড়–য়া ছোট ছেলে-মেয়েদের সাথে মিশে খেলাধুলা করে। এক পর্যায়ে ওই শিশুদের কাছে শুনতে শুনতে মনিষার কালেমাসহ কয়েকটি সূরা মুখস্ত হয়ে যায়। মনিষা প্রায় প্রতিদিনই বাসায় পিতা শ্যামল ও মা সোনালীকে কোরআনের সূরা পড়ে শোনায়। এতে শ্যামল-সোনালী দম্পত্তি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়। গত দুই বছর আগে শ্যামল সেলুন দোকানের কাস্টমার কয়েকজন তরুণ ব্যবসায়ীর সাথে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে আলাপ করে। তারা শ্যামলকে আরও বুঝতে সময় দেয়। সর্বশেষ কুমিল্লার আদালতে গিয়ে শ্যামল-সোনালী দম্পত্তি ইসলাম সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করেন। বর্তমানে শ্যামলের নাম মোঃ আবিদ উল্লাহ, সোনালী দেবীর নাম আরোহী জান্নাত, বড় মেয়ে মনিষার নাম তাসনিম জান্নাত, দ্বিতীয় মেয়ে তিশার নাম আরিশা জান্নাত ও ছেলে আয়ুস্মানের নাম মোহাম্মদ আনাস।

            গত বৃহস্পতিবার রাতে ৩ সন্তানসহ কালেমা পাঠের মাধ্যমে শরিয়া মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আকতারুজ্জামান, এমরান হোসেন বাপ্পি, তরুণ ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন ইয়াছিন, আরিফুর রহমান, মাহফুজুর রহমান, মোঃ ইলিয়াছসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

            শুক্রবার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে মোঃ আবিদ উল্লাহ বলেন, ‘ছোট শিশুদের সাথে চলাফেরা করার সময় আল্লাহর রহমতে বড় মেয়ে কোরআনের কয়েকটি সূরা মুখস্ত করে। মেয়ের মুখে কোরআনের তেলাওয়াত শুনে হৃদয়ে অন্যরকম অনুভুতি হয়। সেজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমি যেন হযরত মোহাম্মদ (সঃ) এর আদর্শ অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি’।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *