👁 384 Views

কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবীতে কুমিল্লায় সুধীজনের মতবিনিময় সভা

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবীতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো সুধীজনের মতবিনিময় সভা। গত শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে এ সভার আয়োজন করে সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম।

            সভায় বক্তারা বলেন- ঐতিহাসিক, ভৌগলিক ও সাংস্কৃতিক দিক থেকে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। অথচ দীর্ঘদিন ধরেই কুমিল্লাকে প্রশাসনিক কাঠামোয় বঞ্চিত রাখা হয়েছে। তাই অবিলম্বে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানান তাঁরা।

            এসময় কুমিল্লার উন্নয়ন ও নাগরিক স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- কুমিল্লা মহানগরের যানজট ও জলাবদ্ধতা নিরসন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ নির্মাণ, কুমিল্লায় পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু।

            মতবিনিময় সভাসভায় উপস্থিত ছিলেন, ২৪’ গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী ও সমবায় ব্যাংকের সভাপতি সিরাজুল হক, ড. আলী হোসেন চৌধুরী, নজরুল গবেষক ও সাহিত্যিক জহিরুল হক দুলাল, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসনাত বাবুল।

            এছাড়াও বক্তব্য রাখেন, বদরুল হুদা জেনু, সাইদুল রহমান তামান্না, লায়ন শেখ ফরিদ উদ্দিন, লায়ন মাহবুব আলম ইকবাল, এনামুল হক বাবলু, সাজ্জাদুর কবীর, নিখিল রায়, আবুল কাশেম, কাজী শারমিন আক্তার, মিয়া মোঃ তৌফিক, জুনায়েদ রায়হান, রাসেল খান, খায়রুল আনাম রায়হান এবং শাহেদুল ইসলাম চৌধুরী।

            এছাড়াও মতবিনিময় সভায় কুমিল্লার সামাজিক-রাজনৈতিক উন্নয়নে একাত্মতা ঘোষণা করেন- ব্রাহ্মণবাড়িয়া, ল²ীপুর, চাঁদপুর এবং ফেনী জেলার প্রতিনিধিবৃন্দ।

            বক্তারা জোর দিয়ে বলেন- “বঞ্চিত কুমিল্লার অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কুমিল্লার ঐতিহাসিক মর্যাদা রক্ষায় কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করতে হবে।”

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *