👁 339 Views

নিজ ঘরে আগুন দিয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলার আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিজের ঘরে আগুন দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করেছে বলে জানান, ভুক্তভোগী ও তার পরিবার। গত ১৫ই জুন কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা (উত্তর) ইউনিয়নের পশ্চিম শিং গ্রামে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানান ভুক্তভোগী মো. আবুল হোসেন (৪৫)। সাংবাদিক সম্মেলনে মো. আবুল হোসেন (৪৫) বলেন, আমার বাবা মৃত আব্দুল মালেক, আমাদের ৪ ভাই ও ৪ বোনকে বাড়িতে ৩৬ শতক জায়গা দিয়ে যায়। আমরা ৩ ভাই বাড়িতে ৯ শতক করে জায়গায় ঘর উঠাই। আমাদের সবার ছোট ভাই বশির আহমেদ (৩৮) মানসিক প্রতিবন্ধী ও ভবঘুরে। আমার বড় ভাই আবুল কাশেমের নজর পড়ে আমার প্রতিবন্ধী ছোট ভাই বশির আহমেদের ৯ শতক সম্পদের ওপর। বশির আহমেদের ৯ শতক জায়গার মধ্যে অর্ধেক জায়গা বড় ভাই কাশেম দখল করে নিয়েছে। বাকি জায়গাও দখল করার চেষ্টা চালাচ্ছে।

            এ ব্যাপারে আমি আমার বড় ভাই আবুল কাশেমকে বাধা দিলে আমার ভাই আমাকে প্রায়ই গালিগালাজ ও হুমকি ধামকি দিতো। গত ১৫ই এপ্রিল রাত ১টায় শুনতে পাই আমার বড় ভাই আবুল কাশেমের পরিত্যক্ত ঘরে আগুন লেগেছে। খবর শুনে আমরা সবাই গিয়ে আগুন নিভাই। পরবর্তীতে শুনতে পারি আমি, আমার ছোট বোনের জামাই ও একই এলাকার আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার ছেলে মো. রিপন আমার বড় ভাই আবুল কাশেমের ঘরে আগুন লাগিয়েছি এ মর্মে বুড়িচং থানায় মামলা করেছে। এরই প্রেক্ষিতে আমাকে পুলিশ ধরে নিয়ে গেলে কারাগারে হাজত বাস করি।

            আবুল হাসেম আরো বলেন, আমার বিরুদ্ধে মামলা দায়ের করা সাক্ষীগণ কামাল মিয়া, মো. সোহাগ ও মো. মামুন আদালতে গিয়ে আমরা আবুল কাশেমের ঘরে আগুন দেই নাই, এ মর্মে আদালতে হলফনামা দেন। অপর সাক্ষী মো. আবুল হাসেম মিথ্যা মামলার বিষয়ে আবুল কাশেমকে জিজ্ঞেস করায় তার বিরুদ্ধেও বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করে আবুল কাশেম।

            এছাড়া আমার বড় বোন সালেহা বেগম আদালতে গিয়ে হলফ নামা দেন। তিনি হলফ নামায় বলেন, আমার বড় ভাই আবুল কাশেম ঘরে আগুন লাগার কিছুদিন পূর্বে ৩টি গরু ও ৩টি ছাগল (আগুন লাগা ঘরে থাকতো) আমার বাড়িতে নিয়ে রেখে আসেন এবং ২টি গরু বিক্রি করে দেন। তাছাড়া একটি গরু ও একটি ছাগল মিথ্যা মামলার পরে লোক মারফত নিয়ে আসেন। আমি জামিনে বেরিয়ে আসার পর আমার বড় ভাই আবুল কাশেম বিভিন্ন লোকজনের মাধ্যমে জানান, আমি আমার সম্পদের কিছু অংশ লিখে দিলে তিনি আমার বিরুদ্ধের মামলা তুলে নিবেন। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সবার কাছ থেকে সহযোগিতা চাই এবং আমার বিরুদ্ধে এ ধরনের প্রতারণা মূলক মামলার প্রতিকার চাই এবং এর সুষ্ঠু বিচার চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামলার ৩ জন সাক্ষী কামাল মিয়া, মো. সোহাগ ও মো. মামুন, আমার ৩ বোন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *