👁 143 Views

লাকসামে প্রেমিককে খুঁজতে গিয়ে দলবদ্ধ ধর্ষনের শিকার নারী শ্রমিকঃ ৩ যুবক গ্রেফতার

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকায় পরিত্যক্ত একটি টিনসেড ঘরে এক নারী শ্রমিককে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ই জুন) ভিকটিমের মামাতো ভাই মোঃ সোহেল বাদি হয়ে লাকসাম থানায় একটি এজাহার দায়ের করে। অভিযোগের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ ধর্ষককে গ্রেফতার করে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

            মামলার এজহারে উল্লেখ করা হয়, ভিকটিমের বাড়ি মনোহরগঞ্জ উপজেলায়।  সে লাকসাম থানাধীন ফতেপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের সিগারেট ফ্যাক্টরিতে চাকুরি করে। সে তার কথিত প্রেমিক রিফাতকে খোঁজতে গত ৮ই জুন  লাকসাম বাজারে আসে। এ সময় তার সাথে অটো চালক জনৈক এনায়েত রহমান সাক্কুর সাথে পরিচয় হয়। সাক্কু ভিকটিমকে সাথে নিয়ে লাকসাম শহরে খোঁজাখুজি করে রিফাতকে না পেয়ে ওইদিন রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে প্লাটফর্মের সিড়িতে গিয়ে বসে। এ সময় কিছু বখাটে ভিকটিমকে উত্যক্ত করতে থাকলে সাক্কু ভিকটিমকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। বখাটেরা তাদের দু’জনকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রেল স্টেশনে বসায়ে রাখে। এ সময় সাক্কু বখাটেদের সাথে যোগসাজসে ভিকটিমকে স্বামী পরিচয় অস্বীকার করে বখাটেদেরকে প্ররোচনা দেয়। পরে তারা ভিকটিমকে লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে প্লাটফর্ম হতে ৫০০ গজ দূরে চট্টগ্রামগামী রেল লাইনের উপর হাত ধরে টেনে হেছড়ে মারতে মারতে রেল লাইনের পূর্ব পাশের পরিত্যাক্ত টিনের ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে দূষ্কৃতিকারী খোরশেদ, সাগর এবং স্বপন ভিকটিমকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম কোনরকমে হেঁটে রেললাইন পার হয়ে লেকপাড়ের রাস্তা দিয়ে তার কর্মস্থল আবুল খায়ের ফ্যাক্টরির মেসে ফিরে যায়।

            এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, ঘটনাটি অবগত হওয়ার পর লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদারসহ আমরা  ঘটনাস্থল পরিদর্শন করি। তাৎক্ষনিক থানা পুলিশ টিম কয়েকভাগে বিভক্ত হয়ে ঝটিকা অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত সাক্কু, সাগর এবং স্বপন ৩ জনকে গ্রেফতার করে। ভিকটিমকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সংক্রান্তে ভিকটিমের মামাতো ভাই মোঃ সোহেল বাদি হয়ে থানায় এজাহার দায়ের করে। মামলায় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *