ষ্টাফ রিপোর্টার\ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী চেয়ারম্যান পদে ২৫ হাজার টাকা এবং সদস্য পদে ৫ হাজার টাকা জামানত দিতে হবে। আগে চেয়ারম্যান পদে ৫ হাজার এবং সদস্য পদে ১ হাজার টাকা জামানত দেয়ার বিধান ছিল। এছাড়া, নির্বাচনে ১৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। আগে এক-অষ্টমাংশ ভোট পেলে জামানত ফেরত পাওয়ার বিধান ছিল। এছাড়া, এবারের চেয়ারম্যান পদে নির্দলীয় ভোট হতে যাচ্ছে বিধায় প্রতীকও পরিবর্তন করা হয়েছে। চেয়ারম্যান পদের জন্য ২০টি, সাধারণ সদস্য পদে ১২টি ও সংরক্ষিত সদস্য পদে ১০টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে।
ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন করে জারি করা প্রজ্ঞাপনে ইসির অনুকূলে বিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতার বিষয়টি বিধিমালায় যুক্ত করা হয়েছে। আরো বলা হয়েছে, কোনো ভোটকেন্দ্রের ফলাফল বল প্রয়োগ, ভীতি প্রদর্শন, কারসাজি বা অন্য কোনো অপকর্মের কারণে চরমভাবে পক্ষপাতদুষ্ট হলে কমিশন ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবে। প্রয়োজনে নির্বাচন বাতিল করে পুনরায় ভোটের ব্যবস্থা নেবে ইসি। চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। সদস্য প্রার্থীর ব্যয় ২ লাখ টাকাই রাখা হয়েছে। গণমাধ্যমকর্মীকে নির্বাচনী কাজে বাধা দিলে শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড দেয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com