নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিলে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার (২৭শে সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম নাজমুল ইসলাম। সে উপজেলার ভাওর রিয়াজ উদ্দিন মিজি বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেনের ছেলে।
নাজমুলের পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগে জানা যায়, চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ড ভীমপুর গ্রামের মৌলভী বাড়ির প্রকাশ সোহেল কমিশনারের বাড়ির আলমগীরের ছেলে রিমি, নাজমুলকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করে। পরবর্তীতে তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি জানান, রাত ৯টার দিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় নাজমুল দৌড়ে এসে মিলের সামনের একটি চায়ের দোকানে আশ্রয় নেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সাথে যোগাযোগ করে সিএনজিযোগে তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মাইজদীতে নিয়ে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন।
এ বিষয়ে আহত যুবকের ভাই জানান, ঘটনার পর চাটখিল থানায় ফোন করে ডিউটি অফিসারকে বিষয়টি জানানো হয় এবং হাসপাতালে একজন পুলিশ কর্মকর্তা পাঠানোর জন্য অনুরোধ করা হয়। তবে থানা থেকে লিখিত ডায়েরি করার পরামর্শ দেয়া হয় এবং রোগীকে দ্রæত মাইজদীতে চিকিৎসার জন্য নিয়ে যেতে বলা হয়। বর্তমানে আহত যুবক মাইজদী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com