
এম.এ মান্নান॥ কুমিল্লায় বিতর্ক উৎসবে শ্রেষ্ঠ বক্তা,মেধা ও বাগ্মিতা দিয়ে দারুন আলোড়ন সৃষ্টি করেছেন কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী তাজরিদা মুসার্রাত। চলতি বছরের ১লা অক্টোবর মুসার্রাত কুমিল্লায় বিএফএফ জাতীয় বিজ্ঞান ও বিতর্ক উৎসব অনুষ্ঠানে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলের দলনেতা হিসেবে বিতর্কের মঞ্চে যুক্তি-তর্ক, তথ্য ও সাবলীল উপস্থাপনায় সবাইকে মুগ্ধ করে শ্রেষ্ঠ বক্তা হিসাবে পুরস্কার অর্জন করেছেন।

শিক্ষার্থী তাজরিদা মুসার্রাত ২০১০ সালের ১১ই নভেম্বর লাকসাম পৌর শহরের গাজীমুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এডভোকেট বদিউল আলম সুজন। তিনি কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে কর্মরত এবং লাকসামে বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবেও পরিচিত রয়েছেন।তাজরিদা মুসাররাতের মা হালিমা আখতার সীমা কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। উপরন্ত তাজরিদা মুসাররাতের বড় বোন সালফিয়া তানহিয়াত নুজাইমা ব্র্যাক ইউনিভার্সিটিতে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

তাজরিদা মুসাররাত এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি স্বনামধন্য নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীতে পড়ছি। আমার বড় বোন সালফিয়া তানহিয়াত নুজাইমা একজন বিতার্কিক। আমার বাবা একজন আইনজীবী, আমার মাও একজন ভালো বক্তা; সেই ধারায় আমিও ছোটবেলা থেকেই কথা বলতে খুব ভালোবাসতাম। বড় হয়ে সেই কথাকে শিল্পে পরিনণত করার লক্ষ্যেই ৭ম শ্রেনীতে প্রথম বিদ্যালয়ের বিতর্ক ক্লাবে যুক্ত হই। একক বিতর্ক, দলীয় বিতর্ক এবং উপস্থাপনা ছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখার সুবাদে আমার এই মেধা আরো শানিত করার সুযোগ পাই।’

তাজরিদা আরও বলেন, “আমার বেশ কিছু অর্জনের মধ্যে অন্যতম বিএফএফ জাতীয় বিজ্ঞান ও বিতর্ক উৎসবে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং শ্রেষ্ঠ বক্তা হওয়া, দূর্নীতি দমন কমিশনে চ্যাম্পিয়ন ও শেষ্ঠ বক্তা হওয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবে রানার্স আপ হওয়া, ইত্যাদি। আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার বাবা, মা ও বড় বোন। আমি বড় হয়ে মায়ের মতো একজন আদর্শ মানুষ, বাবার মতো একজন সমাজসেবী, ও বোনের মত একজন দেশপ্রেমিক ও ভালো নাগরিক হতে চাই। সকলের কাছে আমি দোয়াপ্রার্থী।”
ওদিকে, মেয়েদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাদের মা-বাবা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাঁরা বলেন, “মা-বাবা হিসেবে আমাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়! পরম করুণাময়ের কাছে ওদের জন্য অশেষ শুকরিয়া। আমাদের দুই সন্তান যেনো ভবিষ্যতে আরো ভালো মানুষ হওয়ার পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষার আলোয় নিজেদের সমৃদ্ধ করতে পারে- সেজন্য আমরাও সকলের কাছে দোয়া পাওয়ার আশা রাখলাম।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com