
নিজস্ব প্রতিনিধি\কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ই অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, কসবা, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ২ জনকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
জব্দ করা এসব মালামালের মধ্যে রয়েছে- বাসমতি চাল, বাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, আমুল বাটার, গরু, চকলেট, চা-পাতা, বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, স্ক্রিন ক্রিম, ফেসওয়াশ, অলিভ অয়েল, বডি স্প্রে, গার্নিয়ার স্কিন ন্যাচারাল ওয়াটার, কুঁচিয়া মাছ, গাঁজা, মদ, বিয়ার ও মোটরসাইকেল। বিজিবির তথ্যমতে এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com