
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আক্তার হোসেন নামে এক পথচারী সামান্য আহত হয়েছেন। নিক্ষেপ করা ককটেল দুটির মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় এক পথচারী সামান্য আহত হন।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কীভাবে সেখানে এসেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মোটরসাইকেল, রিকশা নাকি ব্যক্তিগত গাড়িতে করে তারা এসেছিল, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে পুলিশের অপরাধ তদন্ত-সংশ্লিষ্ট ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
ককটেল নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং অবিস্ফোরিত ককটেলটি কী অবস্থায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com