সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘সেনোরা’।
এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের আওতায় গত রোববার সাফ সেক্রেটারিয়েটে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম এবং সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী এক বছরে সাফের সাতটি সদস্য দেশের নারী ফুটবল দলগুলোর জন্য মোট ৩৪ হাজার স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে সেনোরা। পাশাপাশি নারী ফুটবলারদের জন্য মাসিককালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রমও যৌথভাবে পরিচালিত হবে।
‘প্লে অন পিরিয়ড, প্লে উইথ কনফিডেন্স’ স্লোগানে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মাসিককে ঘিরে সামাজিক সংকোচ ও প্রয়োজনীয় সুবিধার অভাবে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা।
এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলারদের মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা ও খেলাধুলায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি যৌথ পথ চলার সূচনা হলো।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com