
ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ বৃত্তি দেওয়া হচ্ছে। ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সোনালী ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পর্যায়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
1. ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
2. ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলে যোগ্যতার শর্ত হলো—
সাধারণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী: জিপিএ-৫।
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান: জিপিএ-৪.৫০।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী: জিপিএ-৪.৫০।
শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী: ন্যূনতম জিপিএ-৩.৫০।
অন্যদিকে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একইভাবে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হবে।
বৃত্তির জন্য আবেদন করতে পারবেন দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এতিম, প্রতিবন্ধী এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। এসব শিক্ষার্থীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ভাতা এ হিসাবের বাইরে থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচ্ছল পরিবারের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।
আগ্রহী শিক্ষার্থীদের সোনালী ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর ২০২৬।
বৃত্তি ও আবেদনের নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানা যাবে সোনালী ব্যাংকের সিএসআর ওয়েবসাইটে।
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com