
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা রেকর্ড করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১৫ই নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছ যে, গতকাল শনিবার (১৪ই নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনার ৪০ জন, লালবাগের ৬২ জন, ওয়ারীর ৬০ জন, মতিঝিলের ৫৩ জন এবং তেজগাঁওর ৭১ জন রয়েছেন। এ ছাড়া মিরপুরে ১৫২ জন, গুলশানে ৩৬ জন, উত্তরায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০টি ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। Ref: ajkerpatrika
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com