
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকায় ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পুলিশ সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, বাড়িটির নিচতলা ও গাড়ি রাখার গ্যারেজ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রায় দুই বছর ধরে সেখানে কেউ বসবাস করেন না। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাতে বাড়ির নিচতলার পরিত্যক্ত একটি কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে যান। পরে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিকভাবে ঘটনাটির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে এ বিষয়ে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালায় পুলিশ। কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির জানান, বাসায় তল্লাশি চালানো হলেও সেখানে আ জ ম নাছিরকে পাওয়া যায়নি।
অন্যদিকে, নগরীর তিনপুলের মাথা ও নন্দনকানন এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর কয়েক দিন আগেও চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার পর নগরী ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com