
বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, টেকনিশিয়ান, ড্রাইভার, মেশিন অপারেটরসহ বিভিন্ন পেশার কর্মী।
যেসব প্রতিষ্ঠানে নিয়োগ
ব্রুনেইয়ের ১৯টি প্রতিষ্ঠানে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানভিত্তিক পদের বিবরণ নিচে দেওয়া হলো—
১. N.M.S Mosharaf Sdn Bhd: রংমিস্ত্রি ১ জন, রাজমিস্ত্রি ৩ জন ও নির্মাণশ্রমিক ৬ জন।
২. H.1 Contractor Sdn Bhd: সাধারণ শ্রমিক ৩ জন, টেকনিশিয়ান ২ জন ও ইলেকট্রিশিয়ান ২ জন।
৩. Kafa Jaya Construction: নির্মাণশ্রমিক ৩ জন।
৪. MCDC Sdn Bhd: নির্মাণশ্রমিক ৫ জন।
৫. Hungjer Contractor: সাধারণ শ্রমিক ২ জন।
৬. K-Motors Sdn Bhd: অটোমোটিভ মেকানিক ২ জন।
৭. Daikyo Environment Recycling Sdn Bhd: সাধারণ শ্রমিক ২ জন।
৮. Bru Spark Technology: সাধারণ শ্রমিক ৪ জন।
৯. Syarikat Kita Bersatu: সাধারণ শ্রমিক ১৯ জন ও নির্মাণশ্রমিক ১৯ জন।
১০. HDR Sdn Bhd: সাধারণ শ্রমিক ৫০ জন, প্লাস্টার মিস্ত্রি ৫ জন ও প্লাম্বার ৫ জন।
১১. Suzana Guru Contractor: শ্রমিক ৩৫ জন, সাহায্যকারী শ্রমিক ৫ জন ও রাজমিস্ত্রি ১০ জন।
১২. Celina Enterprise: নাপিত ৩ জন।
১৩. C-Tech Sdn Bhd: নির্মাণশ্রমিক ৬ জন।
১৪. Kontrektor Jusmarliana & Keluarga: ফোরম্যান ২ জন, নির্মাণশ্রমিক ৬০ জন, রাজমিস্ত্রি ১০ জন, কাঠমিস্ত্রি ১০ জন, রংমিস্ত্রি ৪ জন ও প্লাম্বার ৪ জন।
১৫. Damuda Construction: নির্মাণশ্রমিক ২৫ জন।
১৬. Syarikat Siti Binti Mohd Tahir & Anak-Anak: ফোরম্যান ১ জন, রাজমিস্ত্রি ২ জন, রংমিস্ত্রি ২ জন, টাইলস মিস্ত্রি ৭ জন ও নির্মাণশ্রমিক ৮ জন।
১৭. Roman Sdn Bhd: সাধারণ শ্রমিক ১০ জন।
১৮. W.H Jaya Enterprise: সাধারণ শ্রমিক ৫ জন ও মেশিন অপারেটর ২ জন।
১৯. Nihal Sdn Bhd: সাধারণ শ্রমিক ২০ জন, মিস্ত্রি ৩ জন ও ড্রাইভার ৩ জন।
বেতন ও সুযোগ-সুবিধা
অধিকাংশ পদে দৈনিক বেতন ২০ ব্রুনেই ডলার, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ হাজার ৯৩২ টাকা। টেকনিশিয়ান পদে দৈনিক ২৩ ডলার এবং ইলেকট্রিশিয়ান পদে ২২ ডলার বেতন নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে অটোমোটিভ মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনেই ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ হাজার ৭৭৪ টাকা।
নিয়োগের ক্ষেত্রে শ্রম চুক্তির মেয়াদ দুই বছর, যা নবায়নযোগ্য। প্রতিদিন কর্মঘণ্টা আট ঘণ্টা। কর্মীদের আবাসনের খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে খাবারের খরচ কর্মীকেই বহন করতে হবে। বিমানভাড়া বহন করবে নিয়োগকর্তা।
এ ছাড়া ওভারটাইম, চিকিৎসা, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদনের নিয়ম ও ফি
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করতে হবে: বোয়েসেল অনলাইন আবেদন পোর্টাল
আবেদন ফি ১০০ টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)। এ ছাড়া দক্ষ কর্মীদের জন্য সার্ভিস চার্জ ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ ও অদক্ষ কর্মীদের জন্য ৪৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে বোয়েসেলের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com