
কুমিল্লার লাকসামে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেলে লাকসাম স্টেডিয়াম মাঠে ভাষণ দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় আধুনিক স্টেডিয়াম এবং স্বয়ংক্রিয় ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠার সম্ভাব্য স্থান পরিদর্শন উপলক্ষে তাঁর এ সফর।
সফরকালে প্রতিমন্ত্রী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যুবকদের মধ্যে ঋণ বিতরণ, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন এবং প্রীতি ফুটবল ম্যাচ।
লাকসাম ও মনোহরগঞ্জে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা যাচাই এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়নের বিষয়টি এ সফরে গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এর আগে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম এবং ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছিলেন। পাশাপাশি বিদ্যমান স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনাগুলো আধুনিকায়নের বিষয়েও তাঁর বক্তব্য রয়েছে।
প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লাকসামের ক্রীড়াঙ্গন ও স্থানীয় তরুণদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে লাকসাম ও মনোহরগঞ্জে আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণের উদ্যোগ বাস্তব রূপ পাবে এবং নতুন প্রজন্মের খেলাধুলার সুযোগ আরও বিস্তৃত হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com