
পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে যায়। তবে বাড়িতে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পরিবারের কেউ হতাহত হননি।
এম এ মালেক জানান, ভোরে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হয়ে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি জানতে পারেন। তাঁর স্ত্রী ও ছেলেও শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন।
সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা একটি লেগুনায় করে এসে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময় বাড়িতে থাকা চারজন নিরাপত্তাকর্মী আগুন নেভাতে সক্ষম হন।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এম এ মালেক বলেন, সংসদ সদস্য হওয়ার পর থেকে নির্বাচনী এলাকার মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছেন তিনি। দলীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বিভেদ তৈরি করেননি বলেও দাবি করেন। এরপরও তাঁর বাড়িতে এমন হামলার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। হামলার সঙ্গে শেখ হাসিনার অনুসারীরা জড়িত বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য।
এদিকে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলায় দুজনের সম্পৃক্ততার প্রাথমিক ধারণা পেয়েছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্তের প্রয়োজন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com