👁 472 Views

ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। ধর্ম ও বর্ণভেদের কোনো স্থান নেই—এই দেশ সকল মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

‘সরস্বতী পূজা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।

প্রধান উপদেষ্টা বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তিনি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেন। এই পবিত্র উৎসব উপলক্ষে তিনি প্রত্যাশা করেন, শিক্ষা যেন কেবল ব্যক্তিগত উন্নতির মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সার্বিক কল্যাণে কাজে লাগে। জ্ঞান দিয়ে যেন আমরা অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলি।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *