আইএমও অধিবেশনে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)’র বিশেষ অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশ। সংকটের প্রভাবে সমুদ্রপথে জাহাজ চলাচলে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি বৈশ্বিক নৌ-বাণিজ্য নির্বিঘ্ন রাখতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি।

লন্ডনে অনুষ্ঠিত আইএমও কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনটি আয়োজন করা হয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করতে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লন্ডনে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সংঘাতপ্রবণ অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সব সমুদ্রকর্মীর নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

এ সময় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (আনক্লজ) অনুযায়ী সকল নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

পাশাপাশি, চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানায় বাংলাদেশ প্রতিনিধি দল।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *