👁 322 Views

কুমিল্লায় বাখরাবাদ গ্যাসের অবৈধ ৫শ ৮১টি রেগুলেটর ধ্বংস

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও অনিবন্ধিত নিম্নমানের গ্যাস রেগুলেটর জব্দ করা হয়েছে।

            জব্দকৃত এসব অবৈধ সরঞ্জাম গত সোমবার (২রা মার্চ) সকাল ১০টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এর প্রধান কার্যালয়, চাঁপাপুর, কুমিল্লায় জনসম্মুখে ধ্বংস করা হয়। বিজিডিসিএল সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাজারজাত ও ব্যবহার হওয়া রেগুলেটর শনাক্ত করে জব্দ করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মোট ৫৮১টি অবৈধ ও অনিবন্ধিত নিম্নমানের রেগুলেটর জনসম্মুখে ধ্বংস করা হয়।

            অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন) প্রকৌশলী মোঃ সোলায়মান বলেন, অবৈধ ও নিম্নমানের রেগুলেটর ব্যবহার গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ এবং এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈধ পণ্য ব্যবহারে উৎসাহিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

            ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় আয়োজিত ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মাহবুবুল আলম সিদ্দিকী, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন) প্রকৌশলী মোঃ সোলায়মান, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম, কোম্পানি সচিব মোঃ এনামুল করিম চৌধুরী, মহাব্যবস্থাপক (বিপণন ডিভিশন) প্রকৌশলী মর্তুজা রহমান খান এবং উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু মোঃ জাহাঙ্গীর বাদশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

            বাখরাবাদ গ্যাস সিস্টেমের কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে গ্রাহকদের অনুমোদিত ও মানসম্মত রেগুলেটর ব্যবহারের আহŸান জানানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *