👁 69 Views

কুমিল্লা সদর দক্ষিনে কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর সীমান্ত এলাকায় থেকে অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার করেছে ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধার মালপত্রের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।

            গত সোমবার (২রা মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্ত সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র ল²ীপুর পোস্টের বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

            অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বলের ডেপা’ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ‘কিং কোবরা’ ব্র্যান্ডের বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালপত্রের বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।

            বিজিবি অধিনায়ক আরো জানান, জব্দ মালপত্র বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *