শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাটখিলে নির্বাচনী জনসভায় ব্যারিস্টার খোকন ভোটারদের জনসমুদ্র বলে দি”েছ আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান

<span class="entry-title-primary">চাটখিলে নির্বাচনী জনসভায় ব্যারিস্টার খোকন</span> <span class="entry-subtitle">ভোটারদের জনসমুদ্র বলে দি”েছ আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান</span>
৬১ Views

            নিজস্ব প্রতিনিধি\ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘দেশে গত ১৭ বছর গণতন্ত্র ছিল না, তাই সুষ্ঠু ভোট ছিল না। আগামী ১২ই ফেব্রæয়ারি দেশের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন অপেক্ষা করছে। ভোটারদের জনসমুদ্র বলে দি”েছ আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’

            গত শনিবার (২৪শে জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

            ব্যারিস্টার খোকন বলেন, ‘নির্বাচন না হলে দেশে সুষ্ঠু গণতন্ত্র ব্যাহত হবে। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া দলের দায়িত্বে ছিলেন। তিনি কারো সঙ্গে কখনো আপস করেননি, অন্যায় করেননি। তাই তিনি গণতন্ত্রের মানস কন্যা হিসেবে ভূষিত হয়েছেন।’

            তিনি আরো বলেন, ‘যখন আমি সংসদ সদস্য তখন এ অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদরাসা,  মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবন আমার হাতে গড়া। এ জন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। আপনারা আবার নির্বাচিত করে আমাকে উন্নয়নের সুযোগ দিলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবো ইনশাআল্লাহ।’

            জামায়াত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘একটি দল ধর্মকে পুঁজি করে আপনাদের মাঝে বিভ্রান্তি ছড়া”েছ, তাতে কান দিবেন না। আমি নির্বাচিত হলে এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও সংখ্যালঘু নির্যাতনকারীদের ¯’ান হবে না। বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে এলাকার কোনো উন্নয়ন হয়নি। এলাকায় উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের টাকা হরিলুট করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই ভেদাভেদ ভুলে দলমতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়ন ও শান্তির লক্ষ্যে ধানের শীষে ভোট দেয়ার আহŸান জানাই।’

            পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় আরো উপ¯ি’ত ছিলেন, জেলা বিএনপির আহŸায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক গোলাম মোস্তফা ভুঁইয় প্রমুখ।

Share This