শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চালকের আসনে শিশু!

চালকের আসনে শিশু!
১৩৯ Views

            আবদুল মান্নান মজুমদার\ প্রাচীনকালে মানুষ পায়ে হেঁটে এক ¯’ান থেকে অন্য ¯’ানে যাতায়াত করতো। পণ্য পরিবহন করতো মাথায়, নৌকায়, গরু বা ঘোড়ার গাড়িতে। এরপর চলাচল করতো রিকশা, ভ্যান, বাসে। ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি, ট্রাকে বহন করতো পণ্য। কালের বিবর্তনে বিভিন্ন ধরনের যান্ত্রিক গাড়ির প্রচলন শুরু হয় আর সেই যান্ত্রিক গাড়িগুলো চালাতো প্রাপ্তবয়স্ক চালক। কিš‘ বর্তমানে দেখা যা”েছ ভিন্ন চিত্র। অল্প বয়সী শিশুরা অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস, মিনি ট্রাক ও ট্রাক্টর টলি চালকের আসনে।

            অনুসন্ধানে জানা যায়, পারিবারিক দারিদ্রতা, পড়াশোনায় অনাগ্রহ, বাল্যবিয়ে, বহুবিবাহ ও পারিবারিক উদাসীনতা এবং আইনের যথাযথ প্রয়োগের অভাব -এর অন্যতম কারণ। এছাড়াও অটোরিকশা ও সিএনজি চালাতে লাগে না কোন লাইসেন্স। লোকাল মাইক্রোবাস, ট্রাক্টার টলি, মিনি ট্রাক শিশুদের চালানোর কোন বৈধতা নেই। এই আইন প্রয়োগে নেই কোন তৎপরতা এবং পারিবারিক ও সামাজিকভাবেও নেই অনুশাসন। তাই সারা বাংলাদেশের ন্যায় কুমিল্লার বিভিন্ন উপজেলার মহাসড়কসহ বিভিন্ন গ্রামীণ সড়কে বেড়েছে শিশু বা অপ্রাপ্তবয়স্ক চালকের সংখ্যা।

            লাকসামের অটো চালক ১০ বছর বয়সী ইয়াসিন জানায়, তারা দুই ভাই তিন বোন। অভাবের সংসারে প্রতিদিন ৪৫০ টাকা মহাজনকে জমা দিয়ে সে অটো রিকশা চালায়। অপর অটোচালক রাকিব জানায়, গত বছর ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পড়াশোনা ভালো লাগেনা তাই অটো চালা”িছ। অষ্টম শ্রেণি পড়–য়া শাহেদ বাবার অবর্তমানে এক বেলা অটো রিকশা চালায়।

            লাকসাম বাজারের ব্যবসায়ী আলামিন বলেন, অল্প বয়সী চালকদের গাড়ি চালানোর কোন অভিজ্ঞতা না থাকায় যখন তখন ডানে বামে অন্যান্য গাড়ির সাথে ধাক্কা দিয়ে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটায়। তার মতে এ ধরনের অল্প বয়স্ক শিশুদের অটো চালানোর ন্যূনতম কোন অভিজ্ঞতা না থাকায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। অনেকে হাত-পা ভেঙ্গে পঙ্গুত্ব বরন করছে। একেতো শিশু শ্রম আইনত দন্ডনীয় অপরাধ, উপরন্তÍু এদের হাতে গাড়ির চাবি তুলে দেয়া অমানবিক- এটার প্রতিকার প্রয়োজন।

            ফেরদৌস রহমান নামে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, অল্প বয়সী চালকের কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। যথাযথ আইনের প্রয়োগ প্রয়োজন। রাকিব হাসান নামে এক শিক্ষার্থী বলেন, অল্প বয়সী অটো রিকশা ও সিএনজি চালক দ্রæত গাড়ি চালায় এবং উপ¯ি’ত বুদ্ধি কম থাকায় অধিকাংশ সময় অন্য গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দুর্ঘটনা ঘটায়। এমন দুর্ঘটনার সম্মুখীন আমিও কয়েকবার হয়েছি।

            সমাজসেবক সাইফুল ইসলাম বলেন, শিশু বয়সে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। দরিদ্র পরিবারের শিশুদের জন্য বিকল্প ব্যব¯’া করা উচিত। মো. হাবিবুর রহমান নামে বেসরকারি হাসপাতালের এক ডাক্তার বলেন, এই বয়সে ছেলেরা খেলা-ধুলা ও দুরন্তপনায় মেতে থাকবে কিš‘ এই শিশুরা যানবাহন চালানোর মতো ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হওয়ার সম্ভবনা আছে।

Share This